লোহাগড়ায় যুবককে কুপিয়ে হত্যা
ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি-লোহাগড়ার ইতনা ইউপির পার ইচাখালি গ্রামে খাজা মোল্যা(৩৫) কে কুপিয়ে হত্যা করলো দূর্বৃত্তরা। নিহত খাজা মোল্যা নবাব মোল্যার ছেলে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কুমরডাংগা বাজারে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহতের স্বজনরা জানায়, বুধবার সকালে কুমরডাংগা গ্রামে চা পান করতে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দূর্বৃত্তরা খাজা মোল্যাকে কুপিয়ে জখম করে। গ্রামবাসীরা হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।
পূর্বশত্রুতার কারনে এ ঘটনা ঘটেছে বলে জানায় নিহতের স্বজনরা।
লোহাগড়া থানার ওসি মোঃ আশিকুর রহমান জানান, নিহতের পোস্টমর্টেম করতে লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।পূর্ব বিরোধে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। পুলিশ দোষীদের আটকের চেষ্টা করছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































